Pages

Showing posts with label নিয়মিত ব্যায়াম. Show all posts
Showing posts with label নিয়মিত ব্যায়াম. Show all posts

Monday, December 7, 2015

বিছানায় ৫ মিনিটের ব্যায়াম দিয়ে শুরু হোক দিন

Let us start with 5 minutes of exercise a day
সকালে জেগেই নানান তাড়া। ছুটতে হবে অফিসে। তারপর সারাটা দিন যে কোন ব্যস্ততায় কেটে যাবে, তার ঠিক নেই। কিন্তু ঘুম থেকে উঠে বিছানায় শুয়ে শুয়েই যদি সেরে ফেলতে পারেন পাঁচ মিনিটের ব্যায়াম, তাতে উপকার মিলবে অনেক। যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস এ রকমই উপদেশ দিচ্ছে ব্যস্ত মানুষদের:
* প্রথমে ঘুম থেকে জেগে বিছানায় শোয়া অবস্থায় দুই হাত যতটুকু সম্ভব ওপরের দিকে নিয়ে টান টান করুন। পুরো শরীরটাই এ সময় টানটান হবে। তিন-চারবার জোরে জোরে দম নিন এবং ছাড়ুন।
* ডান হাঁটু ভাঁজ করে ধীরে ধীরে বুকের কাছে নিয়ে আসুন, অন্য পা বিছানার ওপর থাকবে। ঘাড় বা মাথা টানটান করবেন না। এবার তিন-চারবার জোরে জোরে দম নিন এবং ছাড়ুন। তারপর হাঁটু সোজা করে অপর পা দিয়ে একই রকম অনুশীলন করুন।
* হাঁটুর একটু ওপরে ডান পা দুই হাত দিয়ে ধরে নিজের দিকে টানুন এবং ধীরে ধীরে ওপর দিকে সোজা করুন। এ সময় অন্য পা হাঁটু ভাঁজ অবস্থায় বিছানার ওপর থাকবে। তিন-চারবার জোরে জোরে দম নিন এবং ছাড়ুন। এবার অন্য পা দিয়ে একই ব্যায়াম করুন।
* এবার একসঙ্গে দুই হাঁটু ভাঁজ করে হাত দিয়ে চেপে ধরে বুকের কাছে টেনে আনুন। ঘাড় শক্ত না করে কয়েকবার গভীর শ্বাস নিন।
* ঘাড় পিঠ সোজা রেখে কেবল কোমর থেকে দুই পা জোড়া করে একসঙ্গে বিছানায় ডান-বাম করুন।
* এবার উঠে বিছানার পাশে বসুন। পা মাটিতে রেখে ঘাড় পিঠ সোজা করে বসুন। কোমর না বাঁকিয়ে কেবল শরীরের ওপরের অংশ প্রথমে ডানে, তারপর বামে যথাসম্ভব বাঁকান। কয়েক সেকেন্ড এই অবস্থায় থেকে জোরে জোরে শ্বাস নিন।
ব্যস, হয়ে গেল আপনার সকালবেলার ব্যায়াম। এবার আপনি সারা দিনের জন্য তৈরি।
ডা. তানজিনা হোসেন

Thursday, December 5, 2013

শরীরচর্চায় সৃজনশীলতা বৃদ্ধি পায়


শরীরচর্চায় সৃজনশীলতা বৃদ্ধি পায়

লিখতে বা পড়তে গিয়ে যখন কারো ভালো লাগে না, তখন তাঁকে একটু উঠতে হয়। হাঁটাহাঁটির মতো হালকা শরীরচর্চায় তাঁর সাময়িক স্থবিরতা (রাইটার্স ব্লক) কাটে। ফলে তিনি আবার লেখার সামর্থ্য বা সৃজনশীলতা ফিরে পান। এ ধরনের কথাকে কেবল প্রচলিত ধারণা বলে উড়িয়ে দেওয়ার সুযোগ এখন আর নেই। কারণ, নিয়মিত শরীরচর্চায় মানুষের সৃজনশীলতা বৃদ্ধির পক্ষে বিজ্ঞানীরা যথেষ্ট জোরালো যুক্তি-প্রমাণ পেয়েছেন। 

Thursday, November 28, 2013

নিয়মিত ব্যায়াম করুন শারীরিক সুস্থতার জন্য

নিয়মিত ব্যায়াম করুন শারীরিক সুস্থতার জন্য ব্যায়ামের কোন নেতিবাচক দিক নেই। স্বাস্থ্য-বিশেষজ্ঞ ও গবেষকরা বরাবরই বিষয়টা প্রমাণ করেছেন। কেন আপনি ব্যায়াম করবেন? নিচে কয়েকটি বিশেষ কারণ উল্লেখ করা হলো, যা আপনাকে ব্যায়ামের প্রতি উৎসাহিত করবে :

আত্মবিশ্বাস বাড়ায় : যারা ব্যায়ামের একটি রুটিন অনুসরণ করেন, তারা অনেক বেশি আত্মবিশ্বাসী ও আত্মপ্রত্যয়ী। গবেষণায় দেখা গেছে, যারা ব্যায়াম করা শুরু করেছেন, তাদের আত্মবিশ্বাসের স্তরটাও ধীরে ধীরে বাড়তে আরম্ভ করেছে। সামান্য শরীরচর্চাতেও তারা উপকার পেয়েছেন।