Pages

Showing posts with label মধু. Show all posts
Showing posts with label মধু. Show all posts

Thursday, December 5, 2013

মধুর বহুমুখী উপকারিতা

মধুর বহুমুখী উপকারিতা

সামান্য গরম পানির সাথে মধু মিশিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। অনেক লোক নিয়মিত সকালে এক গ্লাস গরম পানির সাথে মধু মিশিয়ে খান। এর প্রধান সুবিধা হচ্ছে মধু ওজন কমায়। মধুর বহুমুখী উপকারিতা রয়েছে। নিচে মধুর কিছু গুণ তুলে ধরা হলো :
  •     গরম পানির সাথে মধু মিশিয়ে খেলে প্রথম আপনার ওজন কমবে। কারণ গরম পানি ওজন কমাতে সহায়ক।

Friday, November 29, 2013

শীতে পা ফাটায় ঘরোয়া কয়েকটি সমাধান

এখন শীতকাল। আর শীতে আপনার ঠোট, ত্বক ও পায়ের শুষ্কতা বৃদ্ধি পায় অত্যন্ত তীব্র ভাবেই। শীতকালের এ শুষ্কতার একটি বড় প্রভাব পড়ে আমাদের পায়ে। এসময় অনেকেরই পা ফেটে যায় যা সৌন্দর্য হানিকর। পা ফাটাঁর বিড়ম্বনা হতে নিজেকে রক্ষা করেতে জেনে নিন ঘরোয়া উপাদানে কয়েকটা চটজলদি ঘরোয়া টিপস। সুন্দর এক জোড়া পা পাওয়ার প্রথম পদক্ষেপ হলো আপনার পায়ের নিয়মিত চর্চা। আর এ চর্চার জন্য ঘরোয়া উপাদানের তৈরি ফুট মাস্ক আপনার পায়ে লাগাতে পারেন।

পা ফাঁটা রোধের ঘরোয়া উপাদানগুলো হলোঃ

পা ফাঁটা রোধের ঘরোয়া উপাদান

লেবু,গ্লিসারিন ও গোলাপ জল মাস্কঃ

প্রথমে একটি গামলায় গরম পানি নিয়ে তাতে কাঁচা লবণ, লেবুর রস, গ্লিসারিন এবং কয়েকটি গোলাপ পাপড়ি যোগ করুন। এই পানিতে প্রায় ১৫-২০ মিনিটের জন্য আপনার পা ডুবিয়ে রাখুন। এরপর একটি ঝামাপাথর বা পায়ের স্ক্রাবার ব্যবহার করে, আপনার পায়ের নিচের দিকের ঘসে ঘসে পরিষ্কার করুন।
এবার গামলা থেকে পা তুলে পানি মুছে নিয়ে ১ টেবিল চামচ গ্লিসারিন, ১কাপ গোলাপ জল এবং ১ টেবিল চামচ লেবুর রস মিক্সিং করে মাস্ক তৈরি করে আপনার ফেটে যাওয়া পায়ে লাগিয়ে নিন। দিনে যদি পারেন দু বার পা ভালো করে পরিষ্কার করে গোড়ালিতে লাগিয়ে মোজা পরে নিন। দেখবেন রাতারাতি পা ফাটা চলে যাবে। এটা পা ফাটা রোধে অত্যন্ত কার্যকারী একটা মিশ্রণ।