Pages

Showing posts with label লাইফস্টাইল. Show all posts
Showing posts with label লাইফস্টাইল. Show all posts

Tuesday, January 7, 2014

শীতে ঠোঁটের যত্নে করণীয়

শুষ্ক ঠোঁট
শুষ্ক ঠোঁট
শীতের সময়ে আবহাওয়া শুষ্ক থাকে ফলে ত্বক ও ঠোঁট  হয়ে পড়ে শুষ্ক। এতে ত্বক হারায় সজীবতা। ফাটা ও অপরিষ্কার ঠোঁট নিজেরও অস্বস্তির কারণ। তাই এই সময় ত্বকের যত্নের পাশাপাশি ঠোঁটের জন্যও বিশেষ যত্নের প্রয়োজন হয়। একটু খেয়াল রাখলে এবং সামান্য যত্ন নিলেই এ সময়ও ঠোঁট সুন্দর রাখা যায়। ঠোঁটের যত্নে কিছু পরামর্শ -


শুষ্ক ঠান্ডা থেকে দূরে থাকুন
  • শুষ্ক ঠান্ডা থেকে দূরে থাকুন। যখন ঠান্ডা বাতাস থাকে অথবা খুব তীব্র শীত পড়ে তখন প্রয়োজন না হলে ঘরের বাইরে বের না হওয়াই ভালো, ঘরেই থাকার চেষ্টা করুন।

  • বাইরে গেলে মুখের উপরিভাগে স্কার্ফ বা কোনো কাপড় ব্যবহার করতে পারেন; যাতে এটি আপনার ঠোঁটকে শীতের হাওয়া থেকে আড়াল করে রাখে।

Wednesday, December 4, 2013

ডিমের তৈরী কয়েক প্রকার খাবার

সেদ্ধ বা ভাজা ছাড়াও ডিম দিয়ে তৈরি করা যায় মজার মজার খাবার। সেই রকমই কয়েকটি মজার রান্নার পদ্ধতি বাতলেছেন গৃহিণী সেলিনা খাতুন।

ডিম-বেগুন ভর্তাডিম-বেগুন ভর্তা :
উপকরণ : ২টি বেগুন। ২টি পেঁয়াজবাটা। ২ কোঁয়া রসুনবাটা। হলুদগুড়া আধা চা-চামচ। ২টি তেজপাতা। মরিচগুঁড়া আধা চা-চামচ। ২টি ডিম। আদাবাটা প্রয়োজনমতো। লবণ আন্দাজমতো। ২টি টমেটোকুচি। ২টি কাঁচামরিচ। তেল পরিমাণমতো।

পদ্ধতি : বেগুন পুড়িয়ে নিন। ঠাণ্ডা হলে পোড়া চামড়াগুলো পরিষ্কার করে ফেলুন। বেগুনপোড়া মেখে নিন। কড়াইতে তেল গরম করুন। তেজপাতা দিন। পেঁয়াজ, আদা, রসুনবাটা, হলুদ মরিচগুঁড়া দিয়ে ভালো করে কষান। লবণ দিন, মসলা ভাজা ভাজা হলে বেগুনমাখা, কাঁচামরিচ ও টমেটো দিন। ২টি ডিম ফেটিয়ে দিন। ভালো করে নাড়তে থাকুন। ভাজা ভাজা হলে নামিয়ে পরিবেশন করুন।

Monday, December 2, 2013

পুরুষদের ঘটানো যত বিরক্তিকর ঘটনা

পুরুষদের ঘটানো যত বিরক্তিকর ঘটনা
আপনার সঙ্গীটি হতে পারে আপনার চোখে বিশ্বসেরা, কিন্তু এটা প্রায় নিশ্চিত যে মাঝেমধ্যেই সে এমন সব বিরক্তিকর ঘটনা ঘটায় যা তার প্রতি আপনার অনুরাগকে রাগে পরিণত করার জন্য যথেষ্ট। সম্প্রতি পুরুষদের ঘটানো এমনই কিছু বিরক্তিকর কাজের তালিকা আর এ ধরনের বিরক্তি থেকে মুক্তির উপায় সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে টাইমস অফ ইন্ডিয়া।

ক্রিং ক্রিং মোবাইল ফোন!

মোবাইল ফোন, ট্যাবলেট বা প্রযুক্তিপণ্য ব্যবহারের সময় হুঁশ-জ্ঞান না থাকা আপনার বিরক্তি তৈরি করতে পারে। প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সময় অযথা কাউকে বার্তা পাঠানো, মোবাইলে চ্যাটিং বা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়তে দেখা যায় অনেক পুরুষকেই, যা সঙ্গীর বিরক্তি তৈরির জন্য যথেষ্ট।