Pages

Showing posts with label জ্বর. Show all posts
Showing posts with label জ্বর. Show all posts

Friday, December 6, 2013

জ্বর নিয়ে আতঙ্ক নয়

জ্বর নিয়ে আতঙ্ক নয়
জ্বর খুবই সাধারণ একটি সমস্যা, কিন্তু এ নিয়ে সবার আছে শঙ্কা। বিশেষ করে শিশুদের জ্বর হলে মা-বাবার ঘুম উবে যায়। অতিমাত্রার জ্বর বা শিশুদের জ্বরজনিত খিঁচুনি যে কারও জন্য ভীতিকর। আবার সাধারণ জ্বর নিয়ে অতিমাত্রায় দুশ্চিন্তা করারও কিছু নেই। এ বিষয়ে লিখেছেন ডা. নাজমুল কবীর কোরেশী

জ্বরে মস্তিষ্কের ক্ষতি হয়?

অনেকেই মনে করেন, শিশুদের জ্বর বাড়লে খিঁচুনি ও মস্তিষ্কের ক্ষতি হতে পারে—সব সময় এ ধারণা ঠিক নয়। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের অনেক সময় জ্বরজনিত খিঁচুনি হতে পারে, যা সাধারণত পাঁচ মিনিটের বেশি স্থায়ী হয় না। আর এমনটা সব শিশুর হয় না, কারও কারও হয়। জ্বরের মাত্রা ১০৭ ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি হলে, তবেই মস্তিষ্কের ক্ষতি হতে পারে।